উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে আবেদন যাচাই প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তাকে নিম্নোক্ত বিষয়সমূহ আবশ্যিকভাবে যাচাইপূর্বক সুস্পষ্ট মতামতসহ রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো:
১। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম ও ঠিকানা সঠিক আছে কিনা।
২। আবেদনকারীর বর্তমান ও স্থায়ী ঠিকানা সরেজমিনে যাচাই করা হয়েছে কিনা।
৩। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ যাচাই করা হয়েছে কিনা।
৪। আবেদনকারীর পাসপোর্ট নম্বর, ইস্যু ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিক আছে কিনা।
৫। আবেদনকারী উল্লেখিত ঠিকানায় কতদিন যাবৎ বসবাস করছেন।
৬। আবেদনকারীর বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা রুজু/তদন্তাধীন আছে কিনা (সিডিএমএস/পিআইএমএস যাচাইসহ)।
৭। আবেদনকারীর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা সাজা পরোয়ানা পেন্ডিং আছে কিনা।
৮। আবেদনকারী কোনো রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কার্যকলাপের সাথে জড়িত কিনা।
৯। স্থানীয়ভাবে প্রকাশ্য ও গোপনে আবেদনকারীর স্বভাব-চরিত্র ও সামাজিক অবস্থান সম্পর্কে যাচাই করা হয়েছে কিনা।
১০। আবেদনকারীর দাখিলকৃত তথ্যাদির সাথে যাচাইকৃত তথ্যের কোনো গড়মিল আছে কিনা।
১১। আবেদনকারী ইতিপূর্বে কোনো ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন কিনা।
১২। সার্বিক বিবেচনায় আবেদনকারীকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা যেতে পারে কিনা সে বিষয়ে সুস্পষ্ট মতামত।
এমতাবস্থায়, উপর্যুক্ত নির্দেশনাসমূহ আপনার অধীনস্থ সকল ইউনিট কর্তৃক যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।